✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভরিপ্রতি ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৭:০০:৪২ |
চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। গত বছরের একই সময়ে দাম সমন্বয় হয়েছিল ১৭ বার

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বেড়েছে দাম। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় উঠেছে। এর আগে ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।


আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সম্বন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর মাধ্যমে চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। গত বছরের একই সময়ে দাম সমন্বয় হয়েছিল ১৭ বার।

স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..