✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আন্তর্জাতিক বাজারে চিনি, কফি ও কোকোর দরপতন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৫৯:৪৭ |
বাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত চিনির দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি পাউন্ড প্রায় ১৬ সেন্টে দাঁড়িয়েছে। মূলত জ্বালানি তেলের দাম কমার খবরের প্রভাবে চিনির বাজারে এই পতন ঘটে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনি, কফি ও কোকোর দামে বড় ধরনের পতন হয়েছে। গত বুধবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চিনির দাম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায় থেকে নাটকীয়ভাবে কমে গেছে। একই সঙ্গে কফি ও কোকোর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।


বাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত চিনির দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি পাউন্ড প্রায় ১৬ সেন্টে দাঁড়িয়েছে। মূলত জ্বালানি তেলের দাম কমার খবরের প্রভাবে চিনির বাজারে এ পতন ঘটে। বিনিয়োগকারীরা আগেই ধারণা করেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়লে ব্রাজিল চিনি উৎপাদন কমিয়ে ইথানল উৎপাদনে বেশি মনোযোগী হবে। কিন্তু বিশ্বরাজনীতিতে যুদ্ধবিরতির আলোচনার খবরে জ্বালানি তেলের দাম কমলে চিনির দামও পড়ে যায়।

কফির বাজারেও একই চিত্র দেখা গেছে। গত বুধবার অ্যারাবিকা কফির দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি পাউন্ড ৩ ডলার ১৫ সেন্টে নেমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ কফি উৎপাদনের সম্ভাবনা থাকায় বাজারে এই দরপতন হচ্ছে। যদিও স্থানীয় কৃষকরা বর্তমানে মজুদ ধরে রাখছেন, তবে বড় সরবরাহের আশঙ্কায় দাম কমছে।

অন্যদিকে, কোকোর দামও উল্লেখযোগ্য হারে কমেছে। লন্ডনের বাজারে কোকোর দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি টন ২ হাজার ৩৫০ পাউন্ডে দাঁড়িয়েছে। পশ্চিম আফ্রিকায় অনুকূল আবহাওয়া এবং ভালো ফলনের সম্ভাবনার পাশাপাশি বিশ্ববাজারে চাহিদাও কিছুটা কম থাকায় কোকোর দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..