✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এবার লোহিত সাগরে সতর্কতা জারি ইউরোপীয় ইউনিয়নের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১০:৫০:২৮ |
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যুক্ত হলো নতুন মাত্রা। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা।

এই পরিস্থিতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট’ জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন।

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের ক্রমবর্ধমান সমর্থনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় নৌ মিশন।

রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে মিশনটি বিশেষ নির্দেশনা জারি করেছে।

প্রতিবেদনে জানানো হয়, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নিতে বলা হয়েছে। পাশাপাশি নৌ মিশনের সম্পদগুলো এখনো এলাকায় মোতায়েন রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

দীর্ঘ জল্পনা ও হুমকির পর অবশেষে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল হুথি বিদ্রোহীরা। ‘টাইমস অফ ইজরায়েল’-এর তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে এটিই প্রথম সরাসরি আক্রমণ।

শনিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করতে পেরেছে। হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয়ভাবে কাজ করছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে হুথি আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপর হামলা বৃদ্ধি করে, তবে তারা সরাসরি ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। হুথিদের এই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং ইইউ-র হাই-অ্যালার্ট জারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..