✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হরমুজ প্রণালি নির্বিঘ্নে পার হতে ইরানের সঙ্গে চুক্তি করল থাইল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৮, | ১৭:১৮:০৬ |
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচলের জন্য থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ইরান। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

শনিবার (২৮ মার্চ) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে। তিনি আরও বলেন, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি সংক্রান্ত যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..