✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্ববাণিজ্য

দরপতনের পর সোনার দাম বৃদ্ধির ইঙ্গিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১১:০৬:৪৪ |
বিশ্ববাজারে টানা কয়েক দিনের বড় দরপতনের পর আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দামে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে। তবে সামগ্রিকভাবে বাজার এখনো চাপের মধ্যেই রয়েছে। কয়েক দিনের ধারাবাহিক পতনের পর গতকাল মঙ্গলবারের লেনদেনে দাম কিছুটা বাড়লেও সোনা এখনো নিম্নমুখী প্রবণতার বাইরে যেতে পারেনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এক পর্যায়ে স্পট গোল্ডের দাম চার হাজার ৯৭.৯৯ ডলার পর্যন্ত নেমে যায়, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন।


পরে দর কিছুটা ঘুরে দাঁড়িয়ে চার হাজার ৪২১.৪৯ ডলার প্রতি আউন্সে অবস্থান করে। অর্থাত্ দিনের শুরুতে তীব্র চাপ থাকলেও শেষভাগে বাজারে কিছু পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে কয়েক দিন ধরেই সোনার বাজারে বড় ধরনের সংশোধন চলছিল। ১৮ মার্চ স্পট গোল্ডের দাম নেমে আসে চার হাজার ৮৬০.২১ ডলারে।

১৯ মার্চ তা আরো কমে চার হাজার ৬১২.২১ ডলারে দাঁড়ায়। ২০ মার্চ দাম নেমে যায় চার হাজার ৫৬৩.৬৪ ডলারে।
আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত ১৯ মার্চ এক দিনেই দুই দফায় সোনার দাম কমায়।


ওই সমন্বয়ের পর দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেটের দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ দুই হাজার ২০ টাকা। মঙ্গলবার দেশের বাজারে এই দরই বহাল ছিল। 
সূত্র : রয়টার্স, গোল্ডপ্রাইস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..