✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে বাড়তে পারে মূল্যস্ফীতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ২৩:৪৫:১০ |
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

এক সংবাদ সম্মেলনে আইএমএফের মুখপাত্র জুলি কোজাক বলেন, চলমান সংঘাতের প্রভাব কতটা গভীর হবে তা নির্ভর করছে এর স্থায়িত্ব ও তীব্রতার ওপর।

তিনি জানান, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে এ পরিস্থিতির প্রভাব অন্তর্ভুক্ত করা হবে।

আইএমএফ আরও জানায়, এখন পর্যন্ত কোনো সদস্য দেশ জরুরি অর্থায়নের জন্য আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে সংস্থাটি সদস্য দেশগুলোর অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও আঞ্চলিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজন হলে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই ক্রুড তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার অতিক্রম করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..