✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল নিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ১৪:৪৯:৫৮ |
গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে এর কঠিন জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইতোমধ্যে অবৈধ ইহুদি ভূখণ্ডটির অনেক শহরের বহু স্থাপনা ও সরকারি দফতর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে আগুন লাগিয়ে দিয়েছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। 

এতে বাজিমাত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়। হরমুজ প্রণালি এতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এক-তৃতীয়াংশ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এটি বন্ধ করে যুদ্ধের নাটাইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। এই পানিপথ ব্যবহারে টোল নিচ্ছে আইআরজিসি।

ইতোমধ্যে শুধু একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকেই ২০ লাখ ডলার ফি আদায় করেছে বিপ্লবী গার্ড বাহিনী। এর মাধ্যমে আনুষ্ঠানিক টোল আদায়ও শুরু করল দেশটি। তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশ বিনাবাধায় যাতায়াত সুবিধা পাচ্ছে বলে জানিয়েছে ইরান।

পাশাপাশি হরজুম প্রণালি ব্যবহারে টোল আদায়ের জন্য নতুন করে ভেটিং বা যাচাইকরণ পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এতে সব জাহাজকে ওই পথ পাড়ি দেওয়ার আগে নিবন্ধন করতে হবে।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..