সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন : ডিএমপি কমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১২:৫৪:১০ |
রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ অপরিচিত লোকজনের আনাগোনা বা সন্দেহজনক আচরণ দেখা গেলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

সোমবার গণমাধ্যমকে তিনি জানান, কোনো এলাকায় নতুন বা অচেনা লোকজনের বারবার যাতায়াত, মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিকভাবে জটলা তৈরি হলে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা জরুরি।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনী। এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কোনো এলাকায় সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে স্থানীয়দের একত্র হয়ে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নিকটস্থ থানায় জানাতে হবে।

প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার কথাও জানান তিনি।

এছাড়া সবাইকে সতর্ক ও সচেতন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান মো. সরওয়ার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..