ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৬, | ১৬:৪৩:০৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

এর আগে আজ সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

 
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।


 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..