দক্ষিণ কোরিয়ার ‘থাড’ মধ্যপ্রাচ্যে নিচ্ছে ওয়াশিংটন, খুশি নয় সিউল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৭:৩৬:২২ |
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করতে ১০ বছর আগে মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই থাড মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

বলা বাহুল্য যে ওয়াশিংটনের এই সিদ্ধান্তে খুশি নয় সিউল। কারণ থাড না থাকলে উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ব্যবস্থা অনেকাংশে দুর্বল হয়ে পড়বে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় দৈনিক জুং আং-এ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের তথ্য অনুসারে, ইতোমধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সিউলকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই দক্ষিণ কোরিয়া থেকে থাড নিয়ে যাওয়া হচ্ছে।

দৈনিক জুং আং-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে দক্ষিণ কোরিয়ার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছেন এবং দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং ওয়াশিংটনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ‘শত্রুদের’ মোকাবিলা করতে নিজেদের পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়াচ্ছে পিয়ংইয়ং।

তবে প্রেসিডেন্ট লি জায়ে মিউং দৈনিক জুং আং-কে বলেছেন, থাডের অনুপস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার পরও যতখানি থাকবে— তা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..