সর্বশেষ :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল, ওয়াকআউট ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ ইরান যুদ্ধ : অভ্যন্তরীণ এলপিজির উৎপাদন ২৫ শতাংশ বাড়াচ্ছে ভারত হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা সবার আগে বাংলাদেশ- এই হোক মূলমন্ত্র: স্পিকার ‘উই ওয়ান্ট জাস্টিস’, সংসদে বিরোধীদলীয় নেতা ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির কোলাহলমুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন: খন্দকার মোশাররফ

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১৪:৫০:০২ |
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

ওই দুই ট্যাংকার জাহাজের নাম ‘পুষ্পক’ এবং ‘পরিমল’। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ভারতের পররাষ্টমন্ত্রী এস. জয়শঙ্করের। সেই ফোনালাপের জেরেই পুষ্পক ও পরিমলকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান।

এদিকে গতকাল বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিন জন নাবিক নিখোঁজ হন।

সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল এবং যে তিন জন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন।

তারপর আজ বুধবার হরমুজ প্রণালি দিয়ে দুই ট্যাংকার জাহাজকে নিরাপত্তা প্যাসেজ দিলো ইরান। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এস জয়শঙ্করের।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে ইরান। বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশের তেলবাহী ট্যাংকার জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার দাপ্তরিক অনুমোদন দিলো ইরান।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস, ফার্স্টপোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..