সর্বশেষ :
মজুদ তেল বাজারে ছাড়ার চুক্তি হলেও ১০০ ডলারে পৌঁছেছে দাম জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন দিবস নিয়ে পরিপত্র জারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল সুইজারল্যান্ড চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০০ মিলিয়ন ডলার ইরানকে উন্নত ড্রোন কৌশল শেখাচ্ছে রাশিয়া ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে বলল নিরাপত্তা পরিষদ নিজেদের মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের আততায়ীর গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

ইরানের হামলায় কুয়েতে ৩৮ মার্কিন সেনা আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১১:১২:২০ |
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১২ ‍দিনে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জনেরও বেশি মার্কিন সেনা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

হাসপাতালে ভর্তি এই সেনারা ব্রেইন ট্রমা, আগুনে পোড়া ও শার্পনেলের আঘাতে আহত হয়েছেন; অন্ত একজন আছেন অঙ্গহানির মুখে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই সেনার একটি পা কেটে ফেলতে হবে। এই আহতদের মধ্যে অন্তত একজন সেনার একটি পা কেটে ফেলতে হবে।

আহত ৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে ১৩ জনকে। সিবিএএসের প্রতিবেদনের তথ্যানুসারে এই ৩৮ সেনার মধ্যে একজন টেক্সাস অঙ্গরাজ্যের ব্রুক আর্মি মেডিকেল সেন্টার, ১২ জন ওয়াশিংটনের কাছে অবস্থিত ওয়াল্টারে রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। বাকি ২৫ জন চিকিৎসা নিচ্ছেন জার্মান্তির ল্যানস্তুল রিজিওয়ানল মেডিকেল সেন্টারে।

এক বিবৃতিতে মার্কিন প্রতরিক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, এই ৩৮ সেনার মধ্যে অন্তত ৫ জন গুরুতর আহত।

উল্লেখ্য, বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ‘ক্যাম্প আরিফজান’ এবং ইরাক সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ‘আলী আল সালেম’ বিমানঘাঁটি। বিচ্ছিন্ন ও রুক্ষ পরিবেশের কারণে এটি ‘দ্য রক’ নামে পরিচিত। এ ছাড়া ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ‘ক্যাম্প বুহেরিং’ বর্তমানে ইরাক ও সিরিয়ায় মোতায়েন হওয়া মার্কিন সেনা ইউনিটগুলোর একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি কুয়েতের ঘাঁটিগুলোতেও মুহুর্মুহু ড্রোন-ক্ষেফণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান। সেসবের অধিকাংশকে আটকে দেওয়া গেলেও কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি।

পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল সিবিএসকে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গত ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আহত হয়েছেন প্রায় ১৪০ জন মার্কিন সেনা।

সূত্র : সিবিএস, আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..