দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম তাদের সেনাদের প্রাণহানির ঘটনা ঘটল।
তবে ঠিক কী পরিস্থিতিতে ওই দুই সেনা নিহত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেনাবাহিনী।
বর্তমানে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় লড়াই অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সীমান্তজুড়ে সংঘর্ষ তীব্র হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। সূত্র: আল-জাজিরা
এ জাতীয় আরো খবর..