ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এই হালনাগাদ তথ্য জানিয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১ হাজার ১৩০ জন।
লেবাননে গত সোমবার থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে গতকাল রাতভর হামলা চালানো হয়েছে। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করতে হামলা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, গতকাল রাতভর লেবাননের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলছে, হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টারেও আঘাত করা হয়েছে।
উল্লেখ্য, হিজবুল্লাহর এলিট কমান্ডো ইউনিট রাদওয়ান ফোর্স নামে পরিচিত। সূত্র: আল-জাজিরা
এ জাতীয় আরো খবর..