সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

হরমুজ প্রণালি হামলায় ডুবলো আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৫:২৮:১৩ |
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় টাগবোটে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ হয়েছেন।

ডুবে যাওয়া টাগবোটটির নাম মুসাফা। যে ৩ জন নাবিক নিখোঁজ হয়েছেন তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। আজ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ মার্চ ঘটেছে এ ঘটনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, টাগবোটটিতে ‘বিস্ফোরক’ কোনো কিছুর হামলা হয়েছিল।

এদিকে পৃথক এক বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, টাগবোটটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।

তবে এ ব্যাপারে এখনও আমিরাতের পক্ষ থেকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি।

প্রসঙ্গত, টাগবোট হলো ছোটো এবং শক্তিশালী একপ্রকার সামুদ্রিক জাহাজ, যেগুলো অন্যান্য বড় জাহাজ, অচল জলযান এবং ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে নিয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছিল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করলে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে ইরান।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..