সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেবে ইতালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৪:৩২:০৪ |
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত। রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

শনিবার টেলিফোনে ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে ‘একজন মহান নেতা’ বলে উল্লেখ করেন। বলেন, ‘ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে।’

মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।’


এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..