সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

নরওয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বি স্ফো র ণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১০:৫৬:০৩ |
নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে অসলো পুলিশ। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এজন্য দায়ী— তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে বলা হয়েছে যে নরওয়ে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।

সূত্র : এএফপি, গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..