সর্বশেষ :

বাহরাইনে ইরানের হা ম লা, কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত, ধরেছে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ২৩:৪৭:২৯ |
বাহরাইনের রাজধানী মানামায় হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার চালানো এ হামলায় দেশটির রাজধানীর কয়েকটি ভবন ক্ষত্রিগস্ত এবং আগুন লাগার ঘটনা ঘটেছে।

হামলার তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইরানের আগ্রাসনে একটি ভবনে আগুন এবং আশপাশের কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

বাহরাইনের এমন বিবৃতির পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা বাহরাইনে মার্কিনিদের জুফাইর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিপ্লবী গার্ড বলেছে, এ ঘাঁটি থেকে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়। এর জবাবে মিসাইলসহ অন্যান্য অস্ত্র দিয়ে তাৎক্ষণিক হামলা চালানো হয়।

সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..