সর্বশেষ :
আল-আকসায় রমজানের তৃতীয় জু মা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে? ‘ইরানি আগ্রাসন’ নিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সৌদি প্রতিরক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্র ভ্রমণে জরুরি খরচ বহনের সামর্থ্য থাকতে হবে পর্যটকদের দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা ইরান-সৌদি দ্বন্দ্বের চাপে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে পাকিস্তান? ইরানের হা ম লা র ভ য়ে সারারাত বাঙ্কারে লাখো ইসরায়েলি দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম ইরানে এক রাতে ২৩০টি বো মা-ক্ষে প ণা স্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। সংগৃহীত ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১৩:৩৬:১৭ |
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা।

সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।


প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও। 

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..