তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ই স রা য়ে লের হা ম লা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১১:০৭:৫৪ |
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ভোরে এ হামলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভেতর কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একের পর এক হামলায় আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে।

এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তারা বলেছিল, তাদের বিমানবাহিনী ইরানের সরকারের অবকাঠামো লক্ষ্য করে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..