✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ইরানে পাঁচ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ২২:৫৬:৩২ |
যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমানবাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ‘ইরানজুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরো সুসংহত করছে। এই অভিযানে তেহরানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভিডিওটিতে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় বেশ কিছু স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তথ্যসূত্র: আল–জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..