✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ই রা নি যু দ্ধ বি মা ন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১৯:১০:৫৮ |
ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে ইরানের যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান।

বিধ্বস্ত হওয়া ইরানি বিমানটি একটি ইয়াক-১৩০ যুদ্ধবিমান। ১৯৯৬ সালে প্রথম এই সিরিজের বিমান তৈরি করা শুরু করে রাশিয়া। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিও রাশিয়ার তৈরি।

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের সংবাদ বেশ বিরল। কারণ হামলার ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনী মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। নিকট অতীতে যতগুলো সংঘাতে ইরান জড়িয়েছে, প্রতিটিতেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। যুদ্ধবিমানের ওপর সেভাবে নির্ভরশীল নয় ইরান।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি যুদ্ধবিমান ভূপাতিত হলো।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..