ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা

'নি হ ত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দা ফ ন সম্পন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১৪:০৮:৩৬ |
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের স্কুলে হামলায় নিহত ১৬৫ ছাত্রী ও কর্মীদের দাফন সম্পন্ন করেছে ইরান।

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ওই হামলাটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিন। তেহরানের বিরুদ্ধে চলমান এই অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়। তবে, গাজায় চলমান যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার দায় ইসরায়েল বারবার অস্বীকার করেছে। যদিও পরে প্রমাণ সামনে এলে অনেক ক্ষেত্রে সেসব ঘটনাকে 'অনিচ্ছাকৃত' বলে উল্লেখ করেছে আইডিএফ।

মিনাবে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইচ্ছাকৃতভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..