✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ইরানের ভবিষ্যত নেতৃত্বের বিবেচনায় যারা ছিল সবাই 'মা রা গেছে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১৪:০০:৫১ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে। খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না। 

হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ওই উম্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের ওপরেই আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।’


ট্রাম্প বলেন, ‘এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল (হামলা চালাতে) বাধ্য হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।

এ সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে ও স্পেনের প্রতি তার অসন্তোষও প্রকাশ করেন। কারণ শুরুতে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়ায় যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়নি যুক্তরাজ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..