✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ইরানের তেহরানে ব্যাপক হা ম লা, লেবাননের বৈরুতেও শোনা গেছে বি স্ফো র ণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১১:৩৪:৫৯ |
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার পর থেকে হামলা শুরু করে তারা। প্রায় একই সময় লেবাননের রাজধানী বৈরুতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তেহরানে বিস্তৃত হামলা শুরু করেছে। এতে টার্গেট করা হচ্ছে ইরানের মিসাইল লঞ্চ সাইট, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির অন্যান্য সরকারি অবকাঠামো।

লেবাননের রাজধানীতে বিস্ফোরণ

বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বৈরুতে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলে হিজবুল্লাহর মিসাইল হামলার কিছু সময় পরই এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গত শনিবার ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর এর প্রতিশোধ হিসেবে দুদিন পর ইসরায়েলে প্রথম রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর তারা ড্রোন ও মিসাইলও ছুড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..