✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

জানাল ইরান ইন্টারন্যাশনাল

ই রা নে র সাবেক প্রেসিডেন্ট মা হ মু দ আ হ মে দি নে জাদ বেঁচে আছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১১:২৮:২৮ |
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন। গত শনিবার হামলা চালিয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ওই সময় আহমেদিনেজাদকেও হত্যার চেষ্টা করা হয়। তবে হত্যাচেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে গেছেন বলে একটি সূত্র গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন ।

সূত্রটি বলেছেন, আহমেদেনেজাদ আহতও হননি। কিন্তু তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম গত রোববার দাবি করে আহমেদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।

তবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করে হামলা চালানো হয়েছিল।

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থি হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।

২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..