✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

করাচি কনস্যুলেটে বিক্ষোভ

গুলি চালিয়েছে মার্কিন সেনারা: রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১১:৪২:০৯ |
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভ চলাকালে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

সংস্থাটির প্রতিবেদনে দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মেরিনরা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছিল। তবে তা স্পষ্ট নয় যে, ওই গুলি কারো উপর আঘাত করেছে বা হত্যা করেছে কিনা।


এছাড়া নিশ্চিত নয় যে, কনস্যুলেট রক্ষাকারী অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা, স্থানীয় পুলিশ বা প্রাইভেট নিরাপত্তা সংস্থার সদস্যরাও গুলি ছুড়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নয়। 

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..