✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

বাংলাদেশিদের মার্কিন অভিবাসী ভিসা না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৪:৫৪:৩৮ |
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছিল, তা কার্যকর করার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সোমবার (২ মার্চ) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক ফেইসবুক পোস্টে লিখেছে, অভিবাসী ভিসা স্থগিতের ওই সিদ্ধান্ত গত ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

এর কারণ ব্যাখ্যা করে দূতাবাস বলেছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়।

দূতাবাস বলছে, ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকলেও এসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..