✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জ্বালানির দাম না বাড়ানো সিদ্ধান্ত

বড় পতন থেকে বড় উত্থানের পথে শেয়ারবাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১২:২২:০৩ |
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নেতিবাচক প্রভাবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতন হতে দেখা যায়। মূলত যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এতে বিশ্বজুড়ে শেয়াবাজারসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।

তবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গতকাল যুদ্ধের উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। অর্থাৎ, জ্বালানির দাম বাড়ছে না। এতে শেয়ারবাজার বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় আস্থার সঞ্চয় হয়, একদিন বড় পতনের পরই ঘুরে দাঁড়ানো ইঙ্গিত দিচ্ছে বাজার।

আজ লেনদেনের শুরু থেকেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে অধিকাংশ দাম বাড়ার তালিকায় চলে যায়। প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ৪১টি বাদে সবগুলোর দাম বেড়েছে। এতে সবগুলো মূল্যসূচকও এক শতাংশ থেকে দেড় শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজার খুবই সেনসিটিভ জায়গা। বিশ্বের কোনো দেশে যখনই যুদ্ধ শুরু হয়, তার প্রভাব শেয়ারবাজারে খুবই দ্রুত সময়ে পড়ে। অতীতেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বজুড়ে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে তার প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে পড়েছে। এবারও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে, বাংলাদেশ সরকারের জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। তাছাড়া, নতুন সরকার ও নতুন গভর্নরের ইতিবাচক বার্তায় পূর্বের দিনগুলোর মতো শেয়ারবাজার ধারাবাহিক উত্থানের গতিতে ফিরেছে।  

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় অংশ নেয়। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৬টি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৪৫টি দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। বিপরীতে দাম কমেছে ১৯টির। আর ২২টির দাম এসময়ে অপরিবর্তিত রয়েছে।

প্রথম ঘণ্টায় দাম বাড়ার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে উঠেছে।

এদিকে সবকটি মূল্যসূচকে বড় উত্থান হলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল রোববার বাজারটিতে ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..