✕

সর্বশেষ :
পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

'ই/রা/ন

কোন কৌশলে এবার এগোবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১১:১৯:০২ |
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পারসি মনে করেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ছিল দেশটির শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক হত্যা করা, যতক্ষণ না কেউ আত্মসমর্পণ করতে রাজি হয়।

তবে পারসি মনে করেন, এই কৌশল বা চিন্তাটি একটি বড় ধরনের ‘ভুল হিসাব’ বা ‘ভুল সমীকরণ’ ছিল।   

পারসি আল জাজিরাকে বলেন, ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে এতটাই আতঙ্কিত করা যাবে যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে, এই বিশেষ ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পায়।

এর কারণ হিসেবে পারসি উল্লেখ করেন, ইরান সরকার বিশ্বাস করে যে তারা হয়তো একটি যুদ্ধ সামলে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের টিকে থাকা আর সম্ভব হবে না। 

পারসি আরও বলেন, এমন কাউকে খুঁজে পাওয়া যে আত্মসমর্পণ করতে রাজি হবে— তার জন্য কেবল একের পর এক নেতৃত্বকে সরিয়ে দিলেই হবে না, বরং পুরো দেশটাকেই কার্যত ধ্বংস করে দিতে হবে। 

তিনি আরও যোগ করেন, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্য অর্জন করতে কত সময় লাগবে, এমনকি আদৌ তা সম্ভব কি না। আর এই সময়ের মধ্যে ইরানের কৌশল হবে— যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা, বিশ্ব অর্থনীতি, প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক বাজারের ওপর যতটা সম্ভব আঘাত হানা। এর মূল উদ্দেশ্য হলো পরিস্থিতিকে ট্রাম্পের জন্য এতটাই ব্যয়বহুল করে তোলা যেন তিনি এই পথে হাঁটার সাহসই না পান। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..