✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

'ই/রা/নে হা/মলা

মাত্র ২৭ শতাংশ মার্কিনির সমর্থন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১০:৫১:০০ |
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এই হামলাকে প্রতি চারজন মার্কিন নাগরিকের মাত্র একজন সমর্থন করেন।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিকশক্তি ব্যবহারে অতিউৎসাহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তাই মনে করেন।
 
জরিপে অংশ নেয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। ২৯ শতাংশ এ বিষয়ে কী মত দেবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

 
এছাড়া ১০ জনের মধ্যে প্রায় ৯ জন উত্তরদাতা বলেছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া হামলা সম্পর্কে তারা অন্তত কিছুটা হলেও শুনেছেন। আর প্রায় ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে সামরিক শক্তি ব্যবহারে অতিরিক্ত আগ্রহী।
 
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন।

 
হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কোথাও কোথাও হতাহতের খবরও আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..