✕

সর্বশেষ :
পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মধ্যপ্রাচ্যে হা/ম/লা

এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৫:৪৭:২৩ |
রানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের প্রতিশোধমূলক আঘাতে মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঘটে চলেছে। সাইরেন বাজছে মার্কিন সামরিক ঘাঁটি থাকা অঞ্চলগুলোতে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলা
ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতাবা খালেদির মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এ হামলা ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে আঘাত হেনেছে।

বিবিসি ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তেহরানে খামেনির কার্যালয় ‘লিডারশিপ হাউসের’ কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসের প্রমাণ পেয়েছে।


রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ে নিহত হয়েছেন।

ইরানজুড়ে এ পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণ ইরানে মেয়েদের একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ১০৮ জন নিহত হয়েছে।

ইরানের পাল্টা হামলা
হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এতে তেল আবিবে একটি ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলে কমপক্ষে একজন নারী নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে জরুরি সেবাগুলো জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে।


দুবাই, দোহা এবং কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনার পর চারজন আহত হয়েছেন, যা বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি।

এছাড়া বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..