✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

ইরান

পরবর্তী নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৫:৪৩:৫৬ |
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর থেকেই আলোচনায়, কে আসতে যাচ্ছেন দেশটির পরবর্তী নেতৃত্বে।  

 ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী পরিষদ দায়িত্ব পালন করবে।


ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অন্তর্বর্তী পরিষদে থাকবেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন আলেম প্রতিনিধি।


এই অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করবে, যাতে রাষ্ট্র পরিচালনায় কোনো শূন্যতা সৃষ্টি না হয়। একই সময়ে, বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিশ্লেষকরা বলছেন, সংবিধান নির্ধারিত এই কাঠামো ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের মাধ্যমে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..