✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গভর্নরের বিদায় নিয়ে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৭, | ১২:৩৬:২৪ |
বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরের বিদায় ঠিক হল কিনা, সেই প্রশ্নে ‘কিছুই বলার নেই’ বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।

নানামুখী আলোচনার মধ্যে দায়িত্ব পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে গভর্নর মন্ত্রণালয়ের থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান, অর্থমন্ত্রীর সঙ্গে তার কী আলোচনা হল। কিন্তু কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান মোস্তাকুর রহমান।

পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। একজন সাংবাদিক প্রথমে প্রশ্ন করেন, যেভাবে গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় হল, এভাবে তাকে বিদায় করা দরকার ছিল কি না? উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু বলার নাই।’

আহসান এইচ মনসুরের এমন বিদায় সঠিক ছিল কিনা–এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে মন্ত্রী এবারও বলেন, ‘কিছুই বলার নাই।’

পরে নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনায় কী কথা হল জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নো কমেন্টস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..