✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-২৫, | ১৫:২৫:২৭ |
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। ট্যারিফের বিষয়টি এখন বিকাশমান। যে আলোকে চুক্তি হয়েছিল, সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। চুক্তিটা সেনসিটিভ ইস্যু। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল। এখন ১০ শতাংশ সব দেশের জন্য।

দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু তিন দিন পরে লেবুর দাম কমেছে।

টিসিবির ট্রাকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এমন ঘটনা হওয়া উচিৎ না। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সঙ্গে জড়িতরা এ বিষয়ে সচেতন থাকবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে।

এছাড়াও চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয় কাজ করে দেখাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..