রমজানে ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা ও পুঁজিবাজারে আধা ঘণ্টা কমল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:০১:৩২ |
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের ব্যাংক, পুঁজিবাজার ও সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়টায় ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা এবং পুঁজিবাজারে আধা ঘণ্টা কমানো হয়েছে। 


নতুন সময় অনুযায়ী রমজান মাসে ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের দাপ্তরিক কাজ বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে সকাল ১০টার বদলে সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে এবং বেলা আড়াইটা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হয়। 

দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ স্বাভাবিক সময়ের মত লেনদেন অব্যাহত রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। 

তবে লেনদেন আড়াইটায় শেষ হলেও দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। রোজা ও ঈদ শেষে স্বাভাবিক সময়ে ফিরবে লেনদেন ও দাপ্তরিক সময়। 

এদিকে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রমজানে লেনদেন যথারীতি ১০টায় শুরু হয়ে ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এর পর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন। 

ডিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। 

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে ফিরবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আর অফিসসূচি থাকে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

এবছর রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...