✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তিতে নতুন সময়সূচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ১৯:০০:০৫ |
কেন্দ্রীয় ব্যাংক রমজান মাসে ক্লিয়ারিং হাউসে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ (বিএসিপিএস ও বিইএফটিএন) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।

​বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ) লেনদেন বিএসিপিএসের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে।

আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ৩ টার মধ্যে।

তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে সময়সূচি হবে-

​সাধারণ গ্রাহক লেনদেন

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টাকা পাঠানো যাবে। বৈদেশিক মুদ্রার (এফসি) ক্ষেত্রেও এই সময় দুপুর আড়াইটা পর্যন্ত।

​অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে

গ্রাহকরা অনলাইনে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত  লেনদেন করতে পারবেন।

​আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন

এক ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবে। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সময় বিকাল ৩টা পর্যন্ত।

রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকিং লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..