✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল রিকশাচালকের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ১৭:১২:৪৯ |
সাভারে নিখোঁজের চারদিন পর আসাদুজ্জামান (২৮) নামে এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শুক্রবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ঢাকা বোট ক্লাবের পাশে একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান জেলার মিঠাপুকুর থানার অভিদিয়ানুরপুর গ্রামের আজিয়ার রহমানের ছেলে। তিনি আশুলিয়ার দূর্গাপুর এলাকার চালাবাজার মহল্লায় বসবাস করতেন। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।


পুলিশ জানায়, চারদিন আগে আসাদুজ্জামান অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে ওই রিকশাচালকের খোঁজ করেন। তবে শুক্রবার দিবাগত রাতে ওই অটোরিকশা চালককের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ওই যুবক চারদিন আগে নিখোঁজ হয়েছিল। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..