✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাংলাদেশবিহীন ইডেনে হাহাকার, গ্যালারি ফাঁকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৭, | ২৩:১০:২৯ |
বহু নাটকীয়তার পর অবশেষে আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মেগা মঞ্চে সেই চেনা ইডেন যেন পুরোপুরি অচেনা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সরে দাঁড়ানোয় কলকাতায় এই টুর্নামেন্টের জৌলুস কমেছে অনেকটাই। আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচের ফাঁকা গ্যালারিই তার বড় প্রমাণ।

বিশ্বকাপের ম্যাচ, অথচ স্টেডিয়ামের সিংহভাগ আসনই ফাঁকা। টিকিট বিক্রিতে আগেই ধস নেমেছিল, ম্যাচ শুরুর পর দেখা গেল গ্যালারি খাঁ খাঁ করছে। স্থানীয় দর্শকদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই এই ম্যাচ নিয়ে। বাংলাদেশ থাকলে যেখানে জনসমুদ্রের গর্জন শোনা যেত, সেখানে আজ ইডেনে কেবলই হাহাকার।


‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গা নেওয়া স্কটল্যান্ড নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে আজ।  সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশের বিকল্প দল হিসেবে এবারের আসরে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ড লড়বে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ জয় দিয়ে মিশন শুরু করেছে পাকিস্তান। যারা বাংলাদেশের পাশে থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..