সেহরি ও ইফতারে ৯ মিনিট যোগ-বিয়োগের হিসাব নিয়ে যা জানাল ইফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৫, | ১৭:৪৪:৪৪ |
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে ঢাকার সময়ের সঙ্গে নয় মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা ‘ভুল ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রোজা শুরু হতে পারে। সে অনুযায়ী আসন্ন রমজান মাসের জন্য সারা দেশের সেহরি ও ইফতারের সময়সূচি শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।

তবে কিছু সংবাদমাধ্যম আগের মতো ঢাকার সময়ের সঙ্গে নয় মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণের ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ করায় রোববার এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সেহরি ও ইফতারের সময়সূচি মূলত ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য।

কিছু সংবাদমাধ্যমে ওই সময়সূচি প্রকাশ করে বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের মানুষ ভৌগোলিক অবস্থান ও দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ে সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে অথবা ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে সেহেরী ও ইফতার করবেন।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে, ৯ মিনিটের বিষয়টি ‘সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য বা তথ্য প্রদান করেননি। প্রকৃতপক্ষে ইসলামিক ফাউন্ডেশন এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সেহেরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে।    

এবারই প্রথম প্রতিটি জেলার জন্য আলাদা সময়সূচি প্রকাশ করেছে ফাউন্ডেশন। ফলে আগের মতো ঢাকার সময়ের সঙ্গে কোনো সময় বা মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক জেলার জন্য ইসলামিক ফাউন্ডেশন যে সময়সূচি নির্ধারণ করেছে, সে অনুযায়ী ওই এলাকার রোজাদারদের সেহেরি ও ইফতার করতে হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সেহরি ও ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক আবদুল মালেক বলেন, অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময়সূচির সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করে নয়; বরং প্রত্যেক এলাকার মানুষ তার জেলার জন্য প্রণীত ও প্রকাশিত সময়সূচি অনুসরণ করবেন।

১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা হলে সেদিন ঢাকায় সেহেরির শেষ সময় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং ইফতার করতে হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...