সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

জিও নিউজের খবর

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২২, | ১৬:১৭:০৬ |
বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে আইসিসি—এর মাঝে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে নাকি বাদ পড়বে! টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির এমন শঙ্কার সময়ে বড় পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দেশটির গণমাধ্যম  জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে না নেওয়া হয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে। সম্ভাব্য এই সম্ভাবনাটির কথা গণমাধ্যমটিকে জানিয়েছে পিসিবির এক কর্মকর্তা।

তবে গতকাল ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। ১৫ দেশের মাঝে শুধু পাকিস্তান মনে করে ভারতে বাংলাদেশের খেলোয়াড়েরা নিরাপদ না। তবে হেরে যাওয়ার কারণে ভারতে খেলার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে নিরাপত্তা শঙ্কার কথা বলেছে বাংলাদেশ সরকার। তারা ঠিক এই কারণে দেশটি থেকে খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চাইছিল। যদিও শেষ পর্যন্ত সেটি ভোটাভুটির কারণে হয়নি। আজ ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে সবশেষ সিদ্ধান্ত নিতে বৈঠক করছে বিসিবি। এরপরই হয়ত আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

তবে বাংলাদেশে পাশে দাড়িয়ে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুশিয়ারি আগেও প্রকাশ পেয়েছিল। তবে পরে সেটি সত্য হয়নি। এবার জিও নিউজের খবরটি যদি সঠিক হয়, তবে আইসিসি বড় চাপে পড়বে বিশ্বকাপ আয়োজনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..