মাছ ধরার জালে উঠে এলো ককটেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৬, | ১৩:৩০:১০ |
গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরার জালে উঠেছে বেশ কয়েকটি ককটেল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ককটেলগুলোকে নিষ্ক্রিয় করতে ইতোমধ্যেই বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে এসেছে বলে জানা গেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা বাজার এলাকায় পিয়ার আলী কলেজের পুকুরের জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা জানান, তিন মাছ ব্যবসায়ী শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার জন্য নামেন। এসময় জালে একটি ব্যাগ উঠে আসে। পরে উঠে আসা ব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্য ও ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে আসেন। এছাড়া বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন। 


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট রয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...