সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

অনড় অবস্থান থেকে সরে এসে ক্রিকেটারদের নতুন দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৫, | ২১:২৮:৩৪ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবির এই পরিচালককে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে ও তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার থেকে খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। সংগঠনটি জানায়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।'

এই সংবাদ বিজ্ঞপ্তির আগ পর্যন্ত নাজমুল ইসলামের পদত্যাগকেই একমাত্র সমাধান হিসেবে বলে আসছিল কোয়াব। এবার সেখানে ছাড় দিয়েছে তারা। তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে খেলায় ফিরতে প্রস্তুতের কথা জানিয়েছে কোয়াব। 

'বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত'- যোগ করে কোয়াব। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি সূত্র থেকে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি নন নাজমুল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..