✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দাউদকান্দিতে তিন যানবাহনের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৯, | ১৫:২৮:৫০ |
কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০জন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বাসের যাত্রী, অন্যজন মোটরসাইকেলের চালক। দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।  


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়, এতে আহত হন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্য, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..