✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জনাকীর্ণ বাজারে প্রকাশ্যে যুবককে মাথায় গুলি করে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ২১:১৪:৪৮ |
যশোরের মণিরামপুর উপজেলায় কপালিয়া বাজারে প্রকাশ্যে এক দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক কথিত চরমপন্থি নেতা নিহত হয়েছেন। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। সন্ধ্যায় তিনি বরফকলের পাশে একটি বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনাকীর্ণ বাজারে সন্ধ্যায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রানা প্রতাপ এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, তিনি অভয়নগর উপজেলার শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও আলোচিত শ্রমিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার অন্যতম আসামি ছিলেন। দীর্ঘকাল ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..