সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

কেরানীগঞ্জে কারখানায় বিকট বিস্ফোরণ, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৯:১৩:২৮ |
ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে সাব্বির রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষপ্রান্তে অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

নিহত সাব্বির রহমান পাবনা সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।

ঘটনার পর থেকে কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা পরিচালনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..