সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

নতুন বছরে অনন্য যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০২, | ১৪:১০:৫৭ |
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি ও রেকর্ড যেন সমার্থক। নতুন বছর ২০২৬ সালে পা রেখেই নিজের অবিশ্বাস্য ক্যারিয়ারে আরও একটি বিশাল মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। পেশাদার ফুটবলে আর মাত্র ৪টি গোল করলেই ইতিহাসের দ্বিতীয় সক্রিয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকর।

বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬টিতে। গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইন্টার মায়ামির এমএলএস কাপ জয়ের দিনে তিনি এই উচ্চতায় পৌঁছান।

মেসির এই সুদীর্ঘ গোলযাত্রার সিংহভাগই এসেছে বার্সেলোনায় থাকাকালীন। কাতালান ক্লাবটির হয়ে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তার মোট গোলের প্রায় ৭৫ শতাংশ। এছাড়া পিএসজিতে দুই মৌসুমে ৩২ গোল এবং ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে ১৯৬ ম্যাচে তার গোলসংখ্যা ১১৫টি, যার মধ্যে ২০২২ বিশ্বকাপ ফাইনালের সেই অবিস্মরণীয় গোলগুলোও শামিল রয়েছে। সব মিলিয়ে ক্যারিয়ারে ১১৩৭ ম্যাচে অংশ নিয়ে ৮৯৬ বার জালের দেখা পেয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।

ফুটবল ভক্তদের এই মাইলফলক দেখার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এমএলএসের নতুন মৌসুম। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে আগামী ২৭ মার্চ কাতারের দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। 

বর্তমানে একমাত্র সক্রিয় ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোই ৯০০ গোলের মাইলফলক অতিক্রম করেছেন। অন্যদিকে আধুনিক ফুটবলের আরেক সেরা ব্যাটার রবার্ট লেভানদোভস্কি ৬৮৫ গোল নিয়ে তালিকায় অনেক পেছনে থাকায় নিকট ভবিষ্যতে এই ‘৯০০ ক্লাবে’ অন্য কারও যোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২০০৫ সালের মে মাসে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার হয়ে মেসির যে গোলযাত্রা শুরু হয়েছিল, ২১ বছর পর আজও তা সমানভাবে প্রদীপ্ত। আপাতত ফুটবল বিশ্ব সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে, যখন খুদে জাদুকরের নামের পাশে জ্বলজ্বল করবে ৯০০তম গোলের রেকর্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..