✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খ্যাতির মোহে নয়, শ্রোতার হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি : জেফার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০১, | ১৯:৪৭:০২ |
নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন সংগীত ও অভিনয়শিল্পী জেফার রহমান।

জেফার বলেন, ‘ভালো কিছুর প্রত্যাশা নিয়ে একেকটি বছরের সূচনা। এ বছরেও চাইব, ভালো কিছু কাজের মধ্য দিয়ে দর্শক, শ্রোতার প্রত্যাশা পূরণের।’



এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বিশেষ করে নারী শিল্পীদের। তিনি বলেন, ‘প্রতিটি কাজে সমর্থন চাই। কদিন আগেও এ নিয়ে কথা বলেছিলাম। আহ্বান জানিয়েছিলাম, সবাই যেন শিল্পীদের একটু সাপোর্ট করে, বিশেষ করে নারী শিল্পীদের। কারণ আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন বিরূপ মন্তব্য কানে আসে, তখন মনে হতাশা ভর করে। তাই অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক– এটাই চাওয়া।’

এই সংগীতশিল্পী বলেন, ‘খ্যাতির মোহে নয়, শ্রোতা হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি। একইভাবে অভিনয় শখ হলেও পর্দায় ভিন্ন ধরনের কাজই তুলে ধরতে চাই। তার জন্য শুধু প্রয়োজন সব শ্রেণির দর্শক-শ্রোতার সমর্থন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..