সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

২০২৫ ছিল খুব কঠিন, অনেক কেঁদেছি: কারিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০১, | ১৯:৪০:৩৬ |
বলিউড ডিভা কারিনা কাপুর খান এখন কাজ কমিয়ে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। স্বামী সাইফ আলী খান ও দুই পুত্রকে নিয়ে নতুন বছর উদযাপনে বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। আনন্দঘন এই অবকাশ যাপনের মাঝেই বিদায়ী বছরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। জানালেন, জৌলুসের আড়ালে ফেলে আসা ২০২৫ সালটি তাদের জন্য মোটেও সুখকর ছিল না।

‘অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি’ বছরের শেষ দিনে ইনস্টাগ্রামে স্বামী সাইফের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন কারিনা। ক্যাপশনে তিনি লেখেন, বছরের শেষ দিনে বসে যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি—আমরা এতদূর চলে এসেছি। ২০২৫ সাল আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং পরিবারের জন্য খুবই কঠিন ছিল। আমরা অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি।’

তবে সব বাধা পেরিয়ে একে অপরকে আঁকড়ে ধরে টিকে থাকার কথাও জানান তিনি। কারিনা লেখেন, ‘মাথা উঁচু করে, হাসতে হাসতে আমরা সবকিছু পার করেছি। ২০২৫ আমাদের শিখিয়েছে, মানুষ নির্ভীক, ভালোবাসা সবকিছু জয় করতে পারে। আর শিশুরা আমাদের ধারণার চেয়েও অধিক সাহসী।’

কৃতজ্ঞতা ও নতুন আশা কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্ত, বন্ধু ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারিনা। নতুন বছরের (২০২৬) প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘আমরা ২০২৬ সালে প্রবেশ করছি নতুন উদ্দীপনা, গভীর কৃতজ্ঞতা, ইতিবাচক মনোভাব এবং যা সবচেয়ে ভালো করি—সেই চলচ্চিত্রের প্রতি অটুট ভালোবাসা নিয়ে।’

প্রেম ও সংসার প্রসঙ্গত, ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় সাইফ-কারিনার প্রেমের শুরু। দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন করার পর ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার আলো করে এসেছে দুই পুত্র—তৈমুর আলী খান (২০১৬) ও জাহাঙ্গীর আলী খান (২০২১)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..