✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না : আলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০১, | ১৯:৩৪:১২ |

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এক দশকের বেশি সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। বড় বাজেটের ছবি আর নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবে তার ব্যস্ততা আকাশচুম্বী। তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন নিয়ে এক বড় সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহার জন্মের পর থেকে আলিয়ার জীবনে বদলে গেছে কাজের অগ্রাধিকারের জায়গা ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এক সাক্ষাৎকার থেকে জানা যায়, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত।

আলিয়া বলেন, ‘আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে। আগে আমি একসঙ্গে দুই-৩টি সিনেমার কাজ করতাম, কিন্তু এখন মন আর সেটা সায় দেয় না। যখন যে কাজটি করব, সেখানে শতভাগ মনোযোগ দিতে চাই।’

মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের ‘আলফা’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।

শিব রাওয়াইলের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী, ববি দেওলসহ আরও অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..